Posts

GEOGRAPHY QUIZ

মাধ্যমিক পরীক্ষার সময় কী কী বিষয়ে নজর দেওয়া দরকার?

Image
  " মাধ্যমিক পরীক্ষার সময় কী কী বিষয়ে নজর দেওয়া দরকার?" 1। জীবনের প্রথম বড় পরীক্ষার সম্মুখীন হতে চলেছো তোমরা। নিজের চেনা পরিবেশের বাইরে অন্য বিদ্যালয়ে যেতে হবে। যদিও সেখানকার শিক্ষক-শিক্ষিকাগণ তোমার অপরিচিত তথাপি তারা তোমাদের প্রতিটি অসুবিধার প্রতি লক্ষ্য রাখবেন। সুতরাং নির্ভয়ে পরীক্ষাকেন্দ্রে যাবে। পরীক্ষা কেন্দ্র কোথায় পড়ল তা নিয়ে অযথা দুশ্চিন্তা করবে না। পরীক্ষার আগের দিন ভারী খাবার খাবে না, রাত জেগেও পরবেনা। 2। বিদ্যালয়ের পোশাকে পরীক্ষাকেন্দ্রে যাবে। প্রয়োজনীয় সরঞ্জামগুলি অবশ্যই সঙ্গে রাখবে। প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার আগে দেখে নেবে, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড হাতে নিয়েছে কিনা। প্রয়োজনীয় পেন, পেন্সিল, অতিরিক্ত পেন এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলের বোতল সঙ্গে রাখবে। 3। ক্যালকুলেটর, মোবাইল ফোন, প্রোগ্রামিং করা ডিজিটাল ঘড়ি ইত্যাদি পরীক্ষা কেন্দ্রে নিয়ে প্রবেশ করবে না। এগুলি আইনত দণ্ডনীয় অপরাধ। সংশ্লিষ্ট প্রশাসন এগুলো বাজেয়াপ্ত করতে পারেন। 4। প্রথম পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে 11টার মধ্যে পৌছবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগের মুহূর্তে তোমার এডমিট কা...

ভূমিরূপ প্রক্রিয়া ও উদ্ভূত ভূমিরূপ

Image
  সৃষ্টির আদিকাল থেকে পৃথিবীতে বেশকিছু ভূগাঠনিক প্রক্রিয়া ভূমিরূপ সৃষ্টি করে চলেছে। তাদের একসঙ্গে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা  Geo-Tectonic Processes বলে। গ্রিক শব্দ 'Tecton' বা 'গঠনকারী' থেকেই 'Tectonic' বা ভূ-গাঠনিক' কথাটির উৎপত্তি হয়েছে। ভূমিরূপ প্রক্রিয়া প্রধানত দুই প্রকার ক) ভূ-অন্তঃস্থ প্রক্রিয়া (Endogenetic Processes) এবং খ) ভূ-বহিঃস্থ প্রক্রিয়া (Exogenetic Processes)। ভূমিরূপ গঠনকারী ভূ-আলোড়ন দুই প্রকার  ক) মহীভাবক আলোড়ন (Epeirogenic Movement), খ) গিরিজনি আলোড়ন (Orogenic Movement)। উচ্চতা, ঢাল, বন্ধুরতা প্রভৃতির পার্থক্য অনুসারে পৃথিবী পৃষ্ঠে ভূমিরূপকে তিন ভাগে ভাগ করা যায় - ক) পর্বত, খ) মালভূমি, ও গ)  সমভূমি। ক) পর্বত (Mountain) - সাধারণভাবে বহুদূর বিস্তৃত ও 900 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট ভূ-ভাগকে পর্বত বলে। শৈলশিরা - অপেক্ষাকৃত দীর্ঘ এবং সংকীর্ণ পর্বত পাহাড় কে শৈলশিরা বল। পার্বত্য উপত্যকা - দুটি পর্বত শৃঙ্গের মাঝখানে ভি আকৃতির মতো নিচু অংশকে বলা হয় পার্বত্য উপত্যকা। পর্বত শ্রেণী - অনেকগুলো পর্বত শৃঙ্গ উপত্যকা অঞ্চল জুড়ে অবস্থান করলে ...

HOW TO REMEMBER MAP POINTING PROPERLY

Image
  মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে ভারতের মানচিত্র চিহ্নিতকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের মানচিত্রে চিহ্নিতকরণ বিষয়ে 10 নম্বর থাকে। দশম শ্রেণির ভূগোল বই-এর সম্পূর্ণ পাঠ্যসূচির উপর এই 10 নম্বরের প্রশ্ন থাকে। দশটি নির্দিষ্ট বিষয় বলা থাকে। সেই অনুযায়ী নির্দিষ্ট প্রতীকসহ ভারতের রেখা মানচিত্রে চিহ্নিত করতে হয়। মানচিত্রে চিহ্নিতকরণ বিষয়টি মুখস্ত করা যায় না। অক্ষাংশ দ্রাঘিমাংশ এবং মানচিত্রের কোন্ অংশে কোন্ বাঁকে কতটা পূর্ব বা কতটা পশ্চিমে, কিংবা কতটা উত্তরে বা কতটা দক্ষিনে অবস্থিত,  এই বিষয়গুলি মাথায় রেখেই মানচিত্রে চিহ্নিত করন করতে হবে। এমনও হয় যেখানে কোন একটি হ্রদ দেখানো নেই, কিন্তু কোন দেশের পাশে মানচিত্রের কোন বাঁক্যের কাছে সেটি রয়েছে তা স্মৃতিতে রেখেই চিহ্নিত করতে হবে। যেমন চিলকা হ্রদ 20 ডিগ্রি অক্ষাংশের ঠিক নিচেই সমুদ্র উপকূলে অবস্থিত। আবার 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে অবস্থিত। কিংবা ভারতের সর্ব দক্ষিণের অংশটি কন্যাকুমারিকা অন্তরীপ নামে পরিচিত, ইত্যাদি। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই চ্যানেলটি অনেকেরই কাজে আসবে। সাথে সাথে বিষয় নির্বা...