HOW TO REMEMBER MAP POINTING PROPERLY

 মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে ভারতের মানচিত্র চিহ্নিতকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের মানচিত্রে চিহ্নিতকরণ বিষয়ে 10 নম্বর থাকে। দশম শ্রেণির ভূগোল বই-এর সম্পূর্ণ পাঠ্যসূচির উপর এই 10 নম্বরের প্রশ্ন থাকে। দশটি নির্দিষ্ট বিষয় বলা থাকে। সেই অনুযায়ী নির্দিষ্ট প্রতীকসহ ভারতের রেখা মানচিত্রে চিহ্নিত করতে হয়।

মানচিত্রে চিহ্নিতকরণ বিষয়টি মুখস্ত করা যায় না। অক্ষাংশ দ্রাঘিমাংশ এবং মানচিত্রের কোন্ অংশে কোন্ বাঁকে কতটা পূর্ব বা কতটা পশ্চিমে, কিংবা কতটা উত্তরে বা কতটা দক্ষিনে অবস্থিত,  এই বিষয়গুলি মাথায় রেখেই মানচিত্রে চিহ্নিত করন করতে হবে। এমনও হয় যেখানে কোন একটি হ্রদ দেখানো নেই, কিন্তু কোন দেশের পাশে মানচিত্রের কোন বাঁক্যের কাছে সেটি রয়েছে তা স্মৃতিতে রেখেই চিহ্নিত করতে হবে। যেমন চিলকা হ্রদ 20 ডিগ্রি অক্ষাংশের ঠিক নিচেই সমুদ্র উপকূলে অবস্থিত। আবার 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে অবস্থিত। কিংবা ভারতের সর্ব দক্ষিণের অংশটি কন্যাকুমারিকা অন্তরীপ নামে পরিচিত, ইত্যাদি।


প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই চ্যানেলটি অনেকেরই কাজে আসবে। সাথে সাথে বিষয় নির্বাচনের সময় লক্ষ্য রাখা হয় যাতে নির্দিষ্ট একটি অধ্যায়ের উপর প্রশ্ন থাকে।


Comments

Popular posts from this blog

মাধ্যমিক পরীক্ষার সময় কী কী বিষয়ে নজর দেওয়া দরকার?

ভূমিরূপ প্রক্রিয়া ও উদ্ভূত ভূমিরূপ